
নিউজ ডেস্কঃ মার্কিন প্রতিনিধি দল আসার আগে ভারতের বিদেশ মন্ত্রকের সচিব (পূর্ব) সৌরভ কুমারের আসার মধ্যে সংযোগ খোঁজার কিছু নেই। নানাভাবে এসব বিষয়কে এক করার চেষ্টা করা হয় যা অমূলক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বৃহস্পতিবার (০৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রসচিব বলেন, ‘মার্কিন প্রতিনিধি দল নির্বাচন ইস্যুতে আসছে না। এখানে অনেক কিছু নিয়ে আলোচনা হবে। মানবাধিকার, বাণিজ্য ইত্যাদি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুপাক্ষিক সম্পর্কও রয়েছে।’ পররাষ্ট্র সচিব আরও বলেন, সৌরভ কুমারের সঙ্গে সাক্ষাতে ভারতের পক্ষ থেকে নিরাপত্তা ইস্যু এবং বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য বিষয়ে জোর দেয়া হয়েছে।