News71.com
 Bangladesh
 06 Jul 23, 05:40 PM
 123           
 0
 06 Jul 23, 05:40 PM

মানবাধিকার ইস্যুতে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে ।। আইনমন্ত্রী

মানবাধিকার ইস্যুতে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে ।। আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ  মানবাধিকার ইস্যুতে বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (৫ জুলাই) জাতীয় সংসদের সরকারি দলের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। আইনমন্ত্রী বলেন, সরকার জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। সৃষ্টির পর থেকে জাতীয় মানবাধিকার কমিশন স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সরকার সর্বদা সচেষ্ট।

 

মন্ত্রী বলেন, কমিশন যাতে কার্যকর ভূমিকা রাখতে পারে সে ব‌্যাপারে সরকার অনুকূল পরিবেশ বজায় রেখেছে। আমাদের দেশে সরকার মানবাধিকারের প্রতি সজাগ সৃষ্টি দেয়ার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব‌্যাপক সাড়া পড়েছে এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন