News71.com
 Bangladesh
 06 Jul 23, 09:07 AM
 166           
 0
 06 Jul 23, 09:07 AM

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ ।।

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ ।।

নিউজ ডেস্কঃ দেশে চলমান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদফতর। তারা বলছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। বায়ুর এ অবস্থা উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে থাকায় সারা দেশে ।  বুধবার (৫ জুলাই) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত সন্ধ্যা ৬ থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহওয়া অধিদফতর।

 

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন