News71.com
 Bangladesh
 05 Jul 23, 10:48 AM
 166           
 0
 05 Jul 23, 10:48 AM

প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ।। নৌ পরিবহন প্রতিমন্ত্রী

প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ।। নৌ পরিবহন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ  প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর এ এগিয়ে যাওয়াটা অনেকের পছন্দ নয় বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। তিনি বলেন, ‘তারা (বিএনপি) বিদেশি গোষ্ঠীর কাছে মিথ্যা কল্পকাহিনী রচনা করে বাংলাদেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে, বাংলাদেশের উন্নয়নকে টেনে ধরার চেষ্টা করা হচ্ছে।’ মঙ্গলবার (০৪ জুলাই) দুপুরে দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার উম্মুক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

 

বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে নৌ প্রতিমন্ত্রী বলেন, বিদেশি গোষ্ঠীর কাছে বাংলাদেশের নির্বাচন, আইনশৃঙ্খলা সম্পর্কে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। তবে ইতিমধ্যেই বিদেশিরা এই কুচক্রী মহলের অপপ্রচারের কথা বুঝতে পেরেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন