News71.com
 Bangladesh
 16 Jul 16, 08:25 PM
 820           
 0
 16 Jul 16, 08:25 PM

৩ দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে প্রধানমন্ত্রীর মঙ্গোলিয়া ত্যাগ ।।

৩ দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে প্রধানমন্ত্রীর মঙ্গোলিয়া ত্যাগ ।।

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১তম ‘এশিয়া-ইউরোপ মিটিং’ (আসেম) সম্মেলন উপলক্ষে মঙ্গোলিয়ায় ৩দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে উলানবাটোর ত্যাগ করেছেন । প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় চেঙ্গিস খান আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। মঙ্গোলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. ফজলুল করিম এবং মঙ্গোলিয়ান সরকারের প্রতিনিধিরা বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে এই ফ্লাইটটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় শেখ হাসিনার সরকারের প্রতি তার পূর্ণ সমর্থনের কথা বলেন এবং বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পগুলো অব্যাহত রাখাসহ জঙ্গি হামলার নেপথ্য বিষয় নিয়ে তথ্য আদান-প্রদানে পূর্ণ সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গেও বৈঠক করেন। এছাড়া সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট জোহান স্নাইডার আম্মানসহ আরও কয়েকজন নেতার সঙ্গেও কথা বলেন। গত ১৪ই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন