
নিউজ ডেস্কঃ ঈদের ছুটির পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে কাঁচা মরিচ আমদানি। এর ধারাবাহিকতায় মঙ্গলবার এসেছে আরও ৩৩ মেট্রিক টন কাঁচা মরিচ। মঙ্গলবার (৪ জুলাই) বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বেনাপোল বন্দর দিয়ে আজ ভারত থেকে ৩৩ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। আমদানিকৃত মরিচবাহী ট্রাক দ্রুত খালাস শেষে বন্দর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। এ নিয়ে ঈদের ছুটির পর আমদানি শুরুর তিন দিনে বন্দর দিয়ে দেশে এসেছে ১২৩ টন মরিচ।
বন্দর সূত্রে জানা যায়, এস এম করপোরেশন ও উৎস ট্রেডিং নামে দুই আমদানিকারক এ মরিচ আমদানি করেছে। এর আগের দুই দিনে ৯০ মেট্রিক টন মরিচ আমদানি হয়েছিল। বেনাপোল বন্দর থেকে খালাস শেষে এসব মরিচ যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।