News71.com
 Bangladesh
 02 Jul 23, 07:43 PM
 160           
 0
 02 Jul 23, 07:43 PM

উন্নয়ন সংস্থার রাজনীতি করা উচিত না ।। পররাষ্ট্রমন্ত্রী

উন্নয়ন সংস্থার রাজনীতি করা উচিত না  ।। পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের জনগণের কাছে বিরোধী দলের আস্থা নেই মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জনগণ যতদিন আমাদের চাইবে, আমরা ততদিন তাদের সেবা করে যাব। জনগণ যদি না চায়, আমরা বাড়িতে বসে থাকব। সেইসঙ্গে জাতিসংঘের উন্নয়ন সংস্থাগুলোকে রাজনীতি নয়, উন্নয়ন কার্যক্রমে মনোযোগ দেয়া উচিত বলেও মনে করেন তিনি। 

  

শনিবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি আমিনা জে. মোহাম্মদের সঙ্গে একটি সেমিনারে অংশ নিয়ে আব্দুল মোমেন সাংবাদিকদের এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন