News71.com
 Bangladesh
 02 Jul 23, 07:42 PM
 159           
 0
 02 Jul 23, 07:42 PM

মদিনা থেকে সোমবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি ।।

মদিনা থেকে সোমবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি  ।।

 

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এখন পবিত্র মদিনায়। শনিবার (০১ জুলাই) রাতে স্ত্রীসহ তার সফরসঙ্গীদের নিয়ে তিনি মদিনায় পৌঁছান। স্ত্রীসহ সফরসঙ্গীদের নিয়ে সোমবার (৩ জুলাই) তার দেশে ফেরার কথা।এর আগে, পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিনে তিনি ৩০ জুন (শুক্রবার) বিকেলে কা’বা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করেন।রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হজ পালনের উদ্দেশে রাজকীয় অতিথি হিসেবে গত ২৩ জুন তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যকে নিয়ে সৌদি আরবে যান। রাষ্ট্রপতি তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং পরিবারের অন্যান্য সদস্যকে নিয়ে ২৪ জুন রাজকীয় অতিথি হিসেবে ওমরাহ পালন করেন। ২৬ জুন (৮ জিলহজ) তারা রাষ্ট্রীয় প্রটোকলে মিনায় যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন