News71.com
 Bangladesh
 02 Jul 23, 07:41 PM
 157           
 0
 02 Jul 23, 07:41 PM

দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য ।। শেখ হাসিনা

দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য ।। শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য বলে জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (০২ জুলাই) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।শেখ হাসিনা বলেন, ‘গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে; গ্রাম আর গ্রাম নেই। সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে, যা বিশ্বে স্বীকৃত। বাংলাদেশ এখন রোল মডেল। আমরা আজ বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে এসেছি।’ 

  

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের এ উন্নয়ন করতে পারতাম না, যদি টুঙ্গিপাড়া-কোটালীপাড়াবাসী আমার দায়িত্ব না নিতেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন