News71.com
 Bangladesh
 02 Jul 23, 07:39 PM
 161           
 0
 02 Jul 23, 07:39 PM

আইপিটিভি-ইউটিউবের নামে চাঁদাবাজি করলে ব্যবস্থা ।। তথ্যমন্ত্রী

আইপিটিভি-ইউটিউবের নামে চাঁদাবাজি করলে ব্যবস্থা ।। তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ যারা অবৈধভাবে আইপিটিভি ও ইউটিউবের নামে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।রোববার (২ জুলাই) সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। বিএনপির রাজনীতি নিয়ে হাছান মাহমুদ বলেন, তাদের সব কৌশলের মূলকৌশল দেশকে অস্থিতিশীল করা। নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টা করছে বিএনপি। 

  

বিএনপির সঙ্গে তাদের জোট এখনও ভাঙেনি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের অধিকার আছে তাই সমাবেশ করতে দেয়া হয়েছে। জামায়াতের সঙ্গে সরকারের কোনো যোগাযোগ নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন