News71.com
 Bangladesh
 16 Jul 16, 08:21 PM
 430           
 0
 16 Jul 16, 08:21 PM

টেকনাফে সাড়ে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে সাড়ে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের হ্নীলায় ছাগল ভর্তি একটি টমটম গাড়ি থেকে ১৪ হাজার ৭২৫ পিস ইয়াবা উদ্ধার করেছে (বিজিবি)। তখন এই সময় টমটম গাড়ি ও ছাগল জব্দ করা হয়।

জানা গেছে, আজ শনিবার সকাল ৬ টার দিকে  হ্নীলা বিওপি চৌকির বিশেষ টহল দলের হাবিলদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-কক্সবাজার সড়কের রঙ্গিখালী রাস্তার মাথা এলাকায় অবস্থান নেয়। এ সময় আলীখালী এলাকা থেকে ছাগল বোঝাই একটি টমটম আসলে তা বিজিবি চ্যালেঞ্জ করলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবি ধাওয়া করে হ্নীলা মৌলভী বাজার এলাকা থেকে  টমটম গাড়িটি আটক করে।

এই সময় ঐ গাড়ির চালক পালিয়ে যায়। তারপরে টমটম গাড়িটি তল্লাশি চালিয়ে সিটের নীচে লুকানো অবস্থায় একটি ইয়াবা ভর্তি প্লাষ্টিকের প্যাকেট, ২টি ছাগল, একটি ওজনের মিটার, ২টি ঝুঁড়ি উদ্ধার করা হয়। ইয়াবার প্যাকেটটি গণনা করে ১৪ হাজার ৭২৫ পিচ ইয়াবা পাওয়া যায়।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৪ লক্ষ ১৭ হাজার ৫শত টাকা। ইয়াবা সমূহ ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে তা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। এছাড়া উদ্ধারকৃত টমটম গাড়ি ও ছাগলসহ ২ লক্ষ ৬৫ হাজার ৪শত টাকার মালামাল হ্নীলা শুল্ক ষ্টেশনে জমা দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন