News71.com
 Bangladesh
 02 Jul 23, 06:55 PM
 154           
 0
 02 Jul 23, 06:55 PM

কারও প্রেসক্রিপশনে বাংলাদেশে নির্বাচন হবে না ।। ওবায়দুল কাদের K

কারও প্রেসক্রিপশনে বাংলাদেশে নির্বাচন হবে না ।। ওবায়দুল কাদের      K

নিউজ ডেস্কঃ কারও প্রেসক্রিপশনে বাংলাদেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।রোববার (০২ জুলাই) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।বিদেশিদের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধরনা দেয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কেউ হস্তক্ষেপ তো করছে না। তারা পরামর্শ তো দিচ্ছে না। যার যার চিন্তা ভাবনা জানাচ্ছেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেকে কথা বলছেন। আমরা কথা শুনছি, কথা আমরা শুনব এবং পরামর্শও নেব। কিন্তু আমরা কারও নির্দেশ বা নিয়ন্ত্রণে থাকব সেটি ভাবার কারণ নেই। কারও প্রেসক্রিপশনে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। কথা শুনব, কথা বিনিময় হবে। কিন্তু নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন