News71.com
 Bangladesh
 02 Jul 23, 06:46 PM
 160           
 0
 02 Jul 23, 06:46 PM

আওয়ামী লীগ প্রতিশোধপরায়ণ হলে বিএনপি-জামায়াতের অস্তিত্ব থাকত না ।। প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ প্রতিশোধপরায়ণ হলে বিএনপি-জামায়াতের অস্তিত্ব থাকত না ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কারও প্রতি প্রতিশোধ নেয়নি। আওয়ামী লীগ প্রতিশোধপরায়ণ হলে বিএনপি ও জামায়াতের অস্তিত্ব থাকত না বলে মন্তব্য করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (০২ জুলাই) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের মানুষের ভাগ্যবদল হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে সন্ত্রাস-জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি। কখনো কখনো মাথাচাড়া দিতে চায় জঙ্গিরা। কিন্তু জনগণ সচেতন থাকলে সেটি হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন