
নিউজ ডেস্কঃ আগামী তিন বছরের মধ্যে নৌপথে পুরোপুরি নিরাপত্তা নেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সেই সঙ্গে এবারের ঈদযাত্রা পুরোটাই ভালো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবারের ঈদ আনন্দায়ক হয়েছে; মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পেরেছে এবং ফিরতে পারছে।ঈদের ছুটির পর রোববার (২ জুলাই) প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।খালিদ মাহমুদ বলেন, ‘নৌনিরাপত্তার জন্য যতটুকু প্রস্তুতি দরকার সেটি আগে পর্যাপ্ত ছিল না। গত ১৫ বছরে আমরা নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। নৌপথ খননের ব্যবস্থা নিয়েছি। খননের জন্য ড্রেজার সংগ্রহ করছি। আগামী ৩ বছর পর আধুনিক নৌপথ ও নৌনিরাপত্তায় যথাযথ ব্যবস্থা দেখতে পারব। এ লক্ষ্যে যেসব ব্যবস্থা নেয়া দরকার সেটি করতে পারব ‘