News71.com
 Bangladesh
 01 Jul 23, 07:05 PM
 144           
 0
 01 Jul 23, 07:05 PM

নতুন বাজেট আজ থেকে কার্যকর ।।

নতুন বাজেট আজ থেকে কার্যকর ।।

নিউজ ডেস্কঃ  নতুন বাজেট আজ (শনিবার, ১ জুলাই) থেকে কার্যকর হচ্ছে। গত ২৬ জুন ২০২৩-২৪ অর্থবছরের এ বাজেট পাস হয়। এবার বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শিরোনামের এ বাজেট সরকারের টানা তিন মেয়াদের ১৫তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৪তম বাজেট।

 

অন্যান্য বছর ৩০ জুন (আগের অর্থবছরের শেষ দিন) বাজেট পাস হলেও এবার ঈদুল আজহার ছুটির কারণে আগেই নতুন বাজেট পাস করা হয়। গত ২৬ জুন বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে পাস হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন