News71.com
 Bangladesh
 01 Jul 23, 07:02 PM
 157           
 0
 01 Jul 23, 07:02 PM

জঙ্গিদের হলি আর্টিজানের মতো হামলার সক্ষমতা নেই ।। ডিএমপি কমিশনার

জঙ্গিদের হলি আর্টিজানের মতো হামলার সক্ষমতা নেই ।। ডিএমপি কমিশনার

নিউজ ডেস্কঃ  দেশে জঙ্গিদের উত্থানের আর সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। শনিবার (১ ‍জুলাই) সকালে গুলশানে হলি আর্টিজান হামলার সময় জিম্মিদের উদ্ধার অভিযানে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে নির্মিত ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘জঙ্গিবাদ দেশে নিয়ন্ত্রণে আছে। হলি আর্টিজানের মতো হামলার সক্ষমতা এখন আর নেই জঙ্গিদের।’

 

জঙ্গি গোষ্ঠিকে দেশে অরাজকতার কোনো সুযোগ দেয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন, হলি আর্টিজান হামলার পর উন্নয়ন সহযোগীরা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন