News71.com
 Bangladesh
 01 Jul 23, 07:01 PM
 149           
 0
 01 Jul 23, 07:01 PM

বিএনপি যে উন্নয়নবিরোধী, সেটির প্রমাণ ব্রিকসে যোগদানের বিরোধিতা ।। তথ্যমন্ত্রী

বিএনপি যে উন্নয়নবিরোধী, সেটির প্রমাণ ব্রিকসে যোগদানের বিরোধিতা ।। তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক জোট ব্রিকসে যোগদানের বিরোধিতা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সেইসঙ্গে ফখরুলের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির বিরোধিতা প্রমাণ হয় বলেও মন্তব্য করেন মন্ত্রী।শনিবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর লেনে নিজ বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

 

ব্রিকসে যোগদানের বিরোধিতা করে ফখরুল বলেছেন, ‘এটি সুবিধাবাদী পদক্ষেপ’। কিন্তু এমন বক্তব্য অত্যন্ত নিন্দনীয় বলে মনে করেন তথ্যমন্ত্রী। বলেন, ফখরুল সাহেবরা যে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির বিরোধী, সেটির প্রমাণ হচ্ছে ব্রিকসে যোগদানের বিরোধিতা করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন