News71.com
 Bangladesh
 01 Jul 23, 06:40 PM
 134           
 0
 01 Jul 23, 06:40 PM

জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল ঢাকায় ।।

জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল ঢাকায় ।।

নিউজ ডেস্কঃ  জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মেদ ঢাকায় এসেছেন। তিনি বর্তমানে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রুপের চেয়ারম্যান হিসেবেও কাজ করছেন।শনিবার (১ জুলাই) দুপুরে তিনি ঢাকায় আসেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ঢাকা সফরের সূচি অনুযায়ী, আমিনা বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। এরপর একই স্থানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে ‘রোড টু এসডিজি সামিট ২০২৩’ অনুষ্ঠানে যোগ দেবেন। রাতে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্যে নৈশভোজে অংশ নেবেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন