News71.com
 Bangladesh
 01 Jul 23, 06:37 PM
 129           
 0
 01 Jul 23, 06:37 PM

দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবোই ।। প্রধানমন্ত্রী

দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবোই ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ কিছু মানুষ দেশের উন্নয়ন দেখে না, তারা চোখ থাকতেও অন্ধ। তাদের প্রতি করুণা করা ছাড়া আর কিছু নেই বলে মন্তব্য করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করার সময় এসব কথা বলেন তিনি।  

 

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবোই। যারা চায়নি উন্নয়ন হোক, এটা তাদের প্রতি আমার চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, যারা চায়নি আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, মানুষ পেট ভরে ভাত খাক, শিক্ষা পাক, মাথা গোঁজার ঠাঁই পাক, তারা মিথ্যা অপবাদ দিয়ে গেছে। কিন্তু তাতে কাজ হয়নি। নিজেদের টাকায় পদ্মা সেতু করতে পেরেছি। এটাই সবচেয়ে বড় কথা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন