News71.com
 Bangladesh
 30 Jun 23, 05:17 PM
 128           
 0
 30 Jun 23, 05:17 PM

লালমনিরহাটে বিপৎসীমার ওপরে তিস্তার পানি ।।

লালমনিরহাটে বিপৎসীমার ওপরে তিস্তার পানি ।।

নিউজ ডেস্কঃ  উজানের পাহাড়ি ঢল ও টানা ভারি বৃষ্টির কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার (৩০ জুন) সকাল থেকে তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপরে রয়েছে। এরই মধ্যে নদীতীরবর্তী এলাকায় নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সিংগীমারী ও সিন্দুর্না, আদিতমারী উপজেলার মহিষখোচা, লালমনিরহাট সদরের খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

 

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, ‘তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে তিস্তাপাড়ের মানুষকে সতর্ক করা ছাড়াও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুত নেয়া আছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন