News71.com
 Bangladesh
 30 Jun 23, 01:29 PM
 131           
 0
 30 Jun 23, 01:29 PM

চামড়া পাচার ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি-পুলিশ ।।

চামড়া পাচার ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি-পুলিশ ।।

নিউজ ডেস্কঃ  যশোরের বেনাপোল সীমান্ত পথে চামড়া পাচার রোধে ঈদের দিন থেকে আগামী ৭ দিন পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বিজিবি ও পুলিশ বাহিনী। ইতোমধ্যে সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবি ও পুলিশের টহল। পাচার ঠেকাতে সীমান্ত সড়কে প্রবেশকালে সন্দেহভাজন যানবাহন তল্লাশি করছেন নিরাপত্তা সদস্যরা। বৃহস্পতিবার (২৯ জুন) বিকেল থেকে বিজিবি ও পুলিশ কর্মকর্তারা সীমান্তে সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভির রহমান জানান, কোরবানি পশুর চামড়া  যাতে কোনোভাবে পাচার হতে না পারে সীমান্তে বিশেষ বিশেষ পয়েন্টগুলো চিহ্নিত করে বিভিন্ন পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে বিজিবি সদর দপ্তর। ইতোমধ্যে এসব পয়েন্ট চিহ্নিত করে বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শহর থেকে যাতে চামড়া সহজেই সীমান্তে পৌঁছাতে না পারে তার জন্য বিজিবি চেকপয়েন্টগুলোতে নজরদারি জোরদার রয়েছে। সীমান্ত অভিমুখে প্রতিটি ট্রাক, পিকআপসহ সব যানবাহনে বিজিবি তল্লাশির আওতায় থাকবে। পাচারের আশঙ্কা দেখা দিলে ঈদের ৭ দিন শেষেও এ নিরাপত্তা থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন