News71.com
 Bangladesh
 30 Jun 23, 01:28 PM
 134           
 0
 30 Jun 23, 01:28 PM

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী সৌদি ।।

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী সৌদি ।।

নিউজ ডেস্কঃ  বাংলাদেশের এগিয়ে যাওয়ায় উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ। হজ পালনে সৌদি আরব সফররত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জুন) মক্কায় এক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সৌদি যুবরাজ এ কথা জানান। 

 

 সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজ পালনের জন্য ১০ দিনের সফরে সৌদি আরব অবস্থান করছেন রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা। ক্রাউন প্রিন্সের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, সৌদি আরবের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্নক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বাংলাদেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন