News71.com
 Bangladesh
 30 Jun 23, 01:27 PM
 147           
 0
 30 Jun 23, 01:27 PM

সদরঘাটে লঞ্চে আগুন ।। নিয়ন্ত্রণে কাজ করছে ১৩ ইউনিট

সদরঘাটে লঞ্চে আগুন ।। নিয়ন্ত্রণে কাজ করছে ১৩ ইউনিট

নিউজ ডেস্কঃ  রাজধানীর সদরঘাটের লালকুঠি ঘাটে একটি লঞ্চে আগুন লেগেছে। ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী ময়ূর-৭ নামের ওই লঞ্চটি ঘাটে বাঁধা অবস্থায় ছিল। এ সময় ভেতরে কেউ ছিল না। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। শুক্রবার (৩০ জুন) সকাল ১১টার দিকে লঞ্চের তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। পরে দেখা যায় লঞ্চটিতে আগুন ধরে গেছে। 

 

 খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে ধীরে ধীরে বাড়িয়ে বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সদরঘাট নৌ পুলিশ থানার সহকারী উপ-পরিদর্শক ধনঞ্জয় জানান, বেলা ১১টার দিকে আগুন লাগে ময়ূর-৭ নামের লঞ্চটিতে। তবে কোনো হতাহতের ঘটনা নেই। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন