News71.com
 Bangladesh
 16 Jul 16, 08:08 PM
 408           
 0
 16 Jul 16, 08:08 PM

টেকনাফে গাড়ী চাপায় নিহত স্কুল ছাত্রী।।

টেকনাফে গাড়ী চাপায় নিহত স্কুল ছাত্রী।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে চান্দের গাড়ীর নিচে পিষ্ট হয়ে তসলিমা আক্তার (৯) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মত্যু হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে টেকনাফ-বাহারছড়া সড়কের পল্লান পাড়া এলাকার (উপজেলা চেয়ারম্যানের বাসার সামনে) এ দুর্ঘটনা ঘটে।

নিহত তসলিমা টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার জাফর আলমের মেয়ে এবং টেকনাফ বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী চান্দের গাড়ী ৩ ছাত্রী বহনকারী রিকসাকে ধাক্কা দিলে তসলিমা সড়কে পড়ে যায়। এসময় চান্দের গাড়ীটি তসলিমাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে বেপরোযা চান্দের গাড়ীটি দুর্ঘটনা ঘটিয়ে দ্রুতবেগে পালিয়ে যায়।

বিদ্যালয়ের শিক্ষক মফিজুল ইসলাম জানান, দুপুর ১২টা থেকে দ্বিতীয় শীফট এ তৃতীয় শ্রেনীর শিক্ষাথীদের ক্লাস শুরু হয়। এ ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তসলিমা বিদ্যালয়ে আসছিল। আসার পথে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

এদিকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, চান্দের গাড়ীর চাপায় নিহত শিশু লাশটি উদ্ধার করে সুরুতহাল তৈরি পূর্বক ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক চান্দের গাড়ী ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন