
নিউজ ডেস্কঃ রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি ড. মোস্তাক আহমেদ। রাষ্ট্রপতি এবার দেশে না থাকায় তিনি ঈদের জামাতে অংশ নেননি। তবে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিক ছাড়াও ঢাকার দুই সিটির মেয়র ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের প্রধান এ জামাতে অংশ নেন।
যদিও দুর্যোগর্পূণ আবহাওয়ার কারণে মুসল্লিদের আসতে বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে। গতকাল (বুধবার) রাত থেকেই রাজধানীসহ সারা দেশেই বৃষ্টি হচ্ছে। তবুও প্রধান এ জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের কেউ ছাতা নিয়ে, কেউ ভিজে নামাজে অংশ নিয়েছেন।