News71.com
 Bangladesh
 29 Jun 23, 01:46 PM
 121           
 0
 29 Jun 23, 01:46 PM

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন সত্যি হয়েছে ।। স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন সত্যি হয়েছে ।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন আজ সত্যি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৮ জুন) উল্টা রথযাত্রার মধ্য দিয়ে শেষ হয় ঢাকার ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই সুন্দরভাবে চলাফেরা করছে। ২০০৮ সালের তুলনায় এখন তিনগুণ বেশি দুর্গা পূজা উদযাপিত হয়। এটাই প্রমাণ করা, অসাম্প্রদায়িক বাংলাদেশ কতটা এগিয়ে গেছে। বিকেলে হাজারো মানুষের সমাগমে শ্রী শ্রী যশোমাধবের রথ টেনে মাসির বাড়ি থেকে বাবার বাড়ি নিয়ে যান ভক্তরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন