News71.com
 Bangladesh
 29 Jun 23, 01:43 PM
 140           
 0
 29 Jun 23, 01:43 PM

শেখ হাসিনা সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না ।। শাজাহান খান

শেখ হাসিনা সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না ।। শাজাহান খান

নিউজ ডেস্কঃ  বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বাংলাদেশে এই প্রথম একটি সরকার টানা তিনবার ক্ষমতায় থেকে রাষ্ট্র পরিচালনা করছে। এর ফলে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি ট্যানেলসহ মেগাপ্রকল্প নির্মাণ সম্ভব হয়েছে। বুধবার (২৮ জুন) দুপুরে মাদারীপুরে নিজ বাড়িতে অসহায় ও দুস্থদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিরতণকালে তিনি এ কথা বলেন। বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে প্রতিবছর ঈদ এলে বিএনপি আন্দোলনের ঘোষণা দেয়। ঈদের পরই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল হওয়ায় ধাক্কা দিয়ে ফেলে দেয়া এত সহজ নয়। এর শিকড় মানুষের হৃদয়ে গাঁথা। এ শিকড় জাতির পিতা বঙ্গবন্ধু স্থাপন করে রেখে গেছেন। সেটা টেনে উপড়ে ফেলা যায় না।’ 

 

শাজাহান খান আরও বলেন, বিএনপি বার বার শেখ হাসিনা সরকারকে উপড়ে ফেলার চেষ্টা করেছে, ১৫ বছরেও পারেনি। শেখ হাসিনার জনপ্রিয়তা থাকায় আবারও জনগণ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে। 

এ সময় মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিবুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন