News71.com
 Bangladesh
 16 Jul 16, 08:06 PM
 394           
 0
 16 Jul 16, 08:06 PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য জীবন-বৃত্তান্ত আহ্বান ।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য জীবন-বৃত্তান্ত আহ্বান ।।

 

নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে গত বছরের ২৪শে জুলাই ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ।

দীর্ঘ ১ বছর পর ওই কমিটিকে পূর্ণাঙ্গ করার জন্য আগ্রহী পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়েছে। আজ শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফ ও সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়। বিবৃতিতে ১৭ই জুলাই থেকে ২৫শে জুলাইয়ের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দেয়ারও নির্দেশ দেওয়া হয়।

এদিকে প্রথমবারের মতো শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সংবাদে কর্মদীপ্ত হয়ে পড়েছেন নেতাকর্মীরা। তাই ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে চলছে নেতাকর্মীদের রাজনৈতিক আলাপ আলোচনা। ঈদের ছুটি শেষ না হলেও এরই মাঝে ক্যাম্পাসে চলে এসেছেন অধিকাংশ নেতাকর্মীরা। কমিটিতে স্থান পাওয়ার  জন্য জীবন বৃত্তান্ত তৈরির জন্য ব্যস্ত হয়ে পড়েছেন অনেকেই। তবে কমিটি ঘোষণা নিয়ে অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটবে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ছাত্রলীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক ছাত্র সংগঠনের কার্যক্রম আমাদের ক্যাম্পাসে নাই। ফলে নিজেদের মধ্যেই অনেক সময় মনোমালিন্য হতে দেখা গেছে। শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলে কমিটির মাধ্যমে রাজনীতি নিয়ন্ত্রিত হলে এটা দূর হবে বলে মনে হয়। আবার কমিটি ঘোষণাকে কেন্দ্র  করে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটবে কি না তাও চিন্তার বিষয়।

এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী বলেছেন, সংগঠনের জন্য নিবেদিতপ্রাণ ত্যাগী কর্মীরাই যোগ্যতার ভিত্তিতে পদ পাবেন। তাই বিশৃঙ্খলা সৃষ্টির কোন সুযোগ থাকবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন