
নিউজ ডেস্কঃ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিকরা অশুভ শক্তি, সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিবাদী শক্তির কাছে কখনোই পরাজয় মানতে পারে না। আগামী ২৪ জানুয়ারি নির্বাচনেও আমরা সেসব শক্তির কাছে পরাজয় মানবো না। সোমবার (২৬ জুন) বিকেলে নিজ জন্মভূমি পঞ্চগড়ের বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে সংবর্ধনা অনুষ্ঠানে এক সব কথা বলেন তিনি। ছাত্রলীগের কর্মীদের উদ্দেশে সাদ্দাম হোসেন বলেন, লেখাপড়ার প্রতি মনোযোগ দেয়াসহ সব বিভেদ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের প্রতি, শহীদদের রক্তের প্রতিদান অনুভব করে মুক্তিযুদ্ধের চেতনাকে কখনও ভূলুণ্ঠিত হতে দেয়া যাবে না। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা সরকারকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের বোদা উপজেলা শাখার সাবেক সভাপতি রবিউল আলম সাবুল।