News71.com
 Bangladesh
 26 Jun 23, 08:38 PM
 125           
 0
 26 Jun 23, 08:38 PM

প্রধানমন্ত্রী চাইলে পদ ছাড়ব ।। বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী চাইলে পদ ছাড়ব ।। বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ  জাতীয় সংসদ অধিবেশনে নিত্যপণ্যের দামের উর্ধ্বগতি নিয়ে বিরোধীদলের তোপের মুখে পড়েন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সিন্ডিকেটের মাধ্যমে বাজার কারসাজিতে বাণিজ্যমন্ত্রীই জড়িত, বিরোধীদের এমন দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনে তিনি পদত্যাগে প্রস্তুত বলেও জানান টিপু মুনশি। প্রায় একমাসজুড়ে বাজেট অধিবেশনে একটানা সাধারণ আলোচনা শেষে সোমবার (২৬ জুন) জাতীয় সংসদে আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হয়। তবে বাজেটে বাণিজ্য মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা ক্ষোভ জানান।  

 

বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত দাবির সূত্র ধরে সংসদে বিরোধী দলীয় আইনপ্রণেতারা বাজারে অস্থিতিশীল পরিস্থিতির জন্য বাণিজ্যমন্ত্রীর ওপর দায় চাপিয়ে বক্তব্য রাখেন। সিন্ডিকেট এবং বাজার কারসাজির জন্য বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও ওঠে সংসদে। এক সংসদ সদস্য বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় এতটাই ব্যর্থ যে মানুষ এটিকে সিন্ডিকেটবান্ধব মন্ত্রণালয় বলে। এত ব্যর্থতার পরও মন্ত্রী কেন স্বেচ্ছায় পদত্যাগ করেন না?’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন