News71.com
 Bangladesh
 16 Jul 16, 08:01 PM
 397           
 0
 16 Jul 16, 08:01 PM

বগুড়ায় গৃহকর্মীকে আটক রেখে ধর্ষণ।। গ্রেফতার গৃহকর্তা

বগুড়ায় গৃহকর্মীকে আটক রেখে ধর্ষণ।। গ্রেফতার গৃহকর্তা

 

নিউজ ডেস্ক: বগুড়ার সোনাতলা উপজেলায় ১২ বছরের এক গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ফুয়েল হোসেন (৩৫) নামের গৃহকর্তাকে আজ দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর বটতলা এলাকার মৃত গোল্লা মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, ওই গৃহকর্তা ঈদের কয়েক দিন আগে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কলসদহ গ্রামের আশরাফুল ইসলামের মেয়েকে গৃহকর্মী হিসেবে বাড়িতে নিয়ে যায়। এরপর থেকেই ওই গৃহকর্মীকে আটক রেখে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছিল বলে অভিযোগ ওঠেছে।

বিষয়টি ওই গৃহকর্মীর পরিবার জানার পর থানা পুলিশে জানালে শনিবার দুপুরে পুলিশ ওই গৃহকর্মীকে উদ্ধার ও ধর্ষক গৃহকর্তা ফুয়েল হোসেনকে গ্রেফতার করে। এ বিষয়ে গৃহকর্মীর মা বাদি হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

বগুড়ার সোনাতলা থানার ওসি আব্দুল মোতালেব মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহকর্তা ফুয়েল একাধিক মামলার আসামী। তিনি একটি মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন