News71.com
 Bangladesh
 26 Jun 23, 08:35 PM
 116           
 0
 26 Jun 23, 08:35 PM

উন্নয়ন প্রকল্পে বেশি সময় লাগায় পিডিদের শাস্তি চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ।।

উন্নয়ন প্রকল্পে বেশি সময় লাগায় পিডিদের শাস্তি চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ  দেশের উন্নয়ন প্রকল্পগুলোতে বেশি সময় লাগার পেছনে প্রকল্প পরিচালকদের (পিডি) দায় রয়েছে উল্লেখ করে তাদের শাস্তি দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (২৫ জুন) সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কথা বলেন। আব্দুল মোমেন বলেন, দেশে অনেক প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হয় না। বার বার সেখানে মেয়াদ বাড়ে, খরচও বাড়ে। বাইরের দেশগুলোতে এই ধরনের কাজে পিডিদের জন্য ভুল হলে বা দেরি হলে, তাকে কর্মচ্যুত করা হয়। এ অবস্থায় দেশেও প্রকল্পের কাজে দেরি হলে বা অতিরিক্ত সময় লাগলে পিডিদের শাস্তি দেয়ার দাবি তোলেন তিনি। এতে প্রকল্পের কাজে আর দেরি হবে না বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন