
নিউজ ডেস্কঃ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে এসেছে ৬৩ হাজার টন কয়লা। শুক্রবার (২৩ জুন) সকালে চট্টগ্রাম বন্দরের দক্ষ পায়লট ক্যাপ্টেন মাসুদ ও ক্যাপ্টেন শামস বহি:নোঙর থেকে জাহাজটি মাতারবাড়ি জেটিতে নিয়ে আসেন। এ নিয়ে দুই মাসে ৩ লাখ টনের বেশি কয়লা নিয়ে ৫টি জাহাজ ভিড়লো এই বন্দরে। খালাসের পর কয়লা নেয়া হবে প্রকল্প এলাকায়। এর আগে গত ২৫ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজটি ভিড়ে মাতারবাড়িতে। তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসে জাহাজটি।