News71.com
 Bangladesh
 23 Jun 23, 02:50 PM
 139           
 0
 23 Jun 23, 02:50 PM

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ ধ্বংস করবে ।। প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ ধ্বংস করবে ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ  আওয়ামী লীগ সরকারে থাকলে বাংলাদেশ হবে উন্নয়নশীল দেশ, আর স্বাধীনতার চেতনাবিরোধী বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ ধ্বংস করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। 

 

 আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ২০০৮ সালে ক্ষমতায় আসার পর দেশের মানুষ যে উন্নয়ন দেখেছে, তা ধরে রাখতে পরের দুবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। আগে দেশে দারিদ্র্যের হার ছিল ৪১ ভাগ, এখন সেটা নেমে এসেছে ১৮ ভাগে; এছাড়া সাক্ষরতার হার বেড়েছে, মাতৃমৃত্যু হার কমেছে, শিশুমৃত্যু হার কমেছে, মানুষের আয়ু বেড়েছে; বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন