News71.com
 Bangladesh
 23 Jun 23, 12:30 AM
 131           
 0
 23 Jun 23, 12:30 AM

ঈদের আগে চার দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক ।।

ঈদের আগে চার দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক ।।

নিউজ ডেস্কঃ ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোরবানির পশুর হাটের কাছাকাছি ব্যাংকের শাখা ও উপশাখায় ২৫ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

 

 এতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটের নিকটবর্তী ব্যাংকের শাখা বা উপশাখাগুলোতে আগামী ২৫ ও ২৬ জুন স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হবে। এ ছাড়া ২৭ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত শাখা ও উপশাখাগুলোতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন