
নিউজ ডেস্কঃ সামাজিক ভাতাগুলো থাকবে কি থাকবে না, সেটা নৌকায় ভোট দিলেই সিদ্ধান্ত নেয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের ৬৭৬ দুস্থের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাহিদ মালেক বলেন, পুনরায় নৌকা মার্কায় ভোট দিলেই সিদ্ধান্ত হবে, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সকল সামাজিক ভাতা থাকবে কি থাকবে না। ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনার সময় ভ্যাকসিন কি বিএনপি দিয়েছিল। ওই সময় তারা আপনাদের পাশে না থেকে অপপ্রচার করেছে। তারা ক্ষমতায় থাকতে বোমাবাজি করে মনুষ হত্যা করেছে।