News71.com
 Bangladesh
 22 Jun 23, 05:46 PM
 115           
 0
 22 Jun 23, 05:46 PM

বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে ।। চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে ।। চীনা রাষ্ট্রদূত

নিউজ ডেস্কঃ ব্রিকসে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, এতে দুদেশের দ্বীপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বৃহস্পতিবার (২২ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিগত সময়ে যে অগ্রগতি হয়েছে তা উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত বলেন, এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশের এগিয়ে চলা অন্যান্য এশিয়ান দেশের জন্য অনুপ্রেরণার উদাহরণ। বাংলাদেশের এ অগ্রগতিতে চীন বিশ্বস্ত সঙ্গী হিসেবে পাশে থাকতে চায়।চীনের এখন জিডিপি ১৯.৩৭ ট্রিলিয়ন মার্কিন ডলার জানিয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, উভয় দেশ পারস্পরিক লাভ ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন