News71.com
 Bangladesh
 22 Jun 23, 01:00 PM
 135           
 0
 22 Jun 23, 01:00 PM

রিজার্ভে স্বস্তি ফিরে আসার লক্ষ্যে কাজ হচ্ছে ।। প্রধানমন্ত্রী

রিজার্ভে স্বস্তি ফিরে আসার লক্ষ্যে কাজ হচ্ছে ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করা এবং প্রবাসী আয় উৎসাহিত করার মতো বেশ কিছু পদক্ষেপ ইতোমধ্যে নিয়েছে। যা দেশের রিজার্ভকে ভবিষ্যতে একটি সুবিধাজনক অবস্থানে নিয়ে আসবে। বুধবার (২২ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, ২০১৭-১৮ অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলার। মূল্যস্ফীতির চাপ এবং কোভিড-পরবর্তী চাহিদা বৃদ্ধির কারণে ২০২১-২০২২ অর্থবছরে আমদানি বেড়েছে, যা বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যের ওপর কিছুটা চাপ সৃষ্টি করেছে। 

 

তিনি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২২ সালের আগস্টে সর্বকালের সর্বোচ্চ ৪৮ দশমিক ০৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে ছিল, তবে পরবর্তীতে এই চাপ সামলাতে গিয়ে এটি হ্রাস পেতে শুরু করে। শেখ হাসিনা বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার শুরু করলে রিজার্ভের ক্রমহ্রাসমান হার বেড়ে যায়। সর্বশেষ গত ৩১ মে তারিখের হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ হয়েছে ২৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার; যা চার মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট। ক্ষমতাসীন দলের আরেক সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ খাতের প্রতিশ্রুতি বাস্তবায়নে তার সরকারের সাফল্য এখন সর্বজন স্বীকৃত ও প্রশংসিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন