News71.com
 Bangladesh
 22 Jun 23, 12:59 PM
 127           
 0
 22 Jun 23, 12:59 PM

বাসাইল নির্বাচনে কমিশন কথা রেখেছে ।। কাদের সিদ্দিকী

বাসাইল নির্বাচনে কমিশন কথা রেখেছে ।। কাদের সিদ্দিকী

নিউজ ডেস্কঃ  কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বাসাইল নির্বাচন সুষ্ঠু হয়েছে। এ নির্বাচনে স্বতস্ফুর্তভাবে সবাই ভোট দিতে পেরেছেন। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের কথা দিয়েছিলেন কথা রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সুষ্ঠু নির্বাচন চেয়েছেন; সুষ্ঠু নির্বাচন হয়েছে। তার দলের প্রার্থী বিজয়ী হয়েছে। বুধবার (২১ জুন) রাতে টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে ভোট গণনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেছেন তিনি। এসময় তার দলের কয়েশ' নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

 

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, যে যেখানেই ভোট দিয়ে থাকেন; তারা বিজয়ী প্রার্থীকেই ভোট দিয়েছেন। বিজয়ীপ্রার্থী তাদের জন্য সব সময় কাজ করবে। বাসাইল শত বছরের পুরানো উপজেলা আগামী নির্বাচনে এটি ইতিহাস হয়ে থাকবে। একজন মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পক্ষে এখনও আছি আগামীতেও থাকবো।আরেক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, বাসাইলের নির্বাচন সুষ্ঠু হলে আগামী সব কয়টি নির্বাচনে তার দল অংশগ্রহণ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন