News71.com
 Bangladesh
 22 Jun 23, 12:54 PM
 107           
 0
 22 Jun 23, 12:54 PM

১০ বছর পর আওয়ামী লীগের নগরপিতা ।। সিলেটে নৌকার বিজয় মিছিল

১০ বছর পর আওয়ামী লীগের নগরপিতা ।। সিলেটে নৌকার বিজয় মিছিল

নিউজ ডেস্কঃ  বিপুল ভোটে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রতীক নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরি। ফলাফল ঘোষণা শেষে শুর হয় উল্লাস। পরে তিনি বিজয় মিছিল নিয়ে বের হন। এছাড়াও এসময় শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিজয় মিছিল বের করেন। বুধবার (২১ জুন) রাতে সিলেট উপশহরের জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম মিলনায়তনে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার ফয়সল কাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করার পর বিজয় মিছিল নিয়ে বের হন সিলেটের নতুন মেয়র। ১০ বছর পর সিলেটকে ফিরে পাওয়ার উল্লাস দেখা যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে। নতুন নগরপিতা হলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি প্রথমবারের মতো সিলেটের মেয়র হিসেবে বিজয়লাভ করেন। 

 

আনোয়ারুজ্জামানের জয়ে প্রায় ১০ বছর পর সিলেটের নগরপিতা হলেন আওয়ামী লীগের কোনো নেতা। আওয়ামী লীগের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান ২০০৩ থেকে ২০১৩ পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত সিলেটের নগরপিতা ছিলেন বিএনপির আরিফুল হক চৌধুরী। সবগুলো কেন্দ্রের ঘোষিত ফল অনুযায়ী আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৮ হাজার ৬১৪ ভোট পেয়ে নগরপিতা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩২১। শক্তিশালী বিরোধী প্রার্থী না থাকা এবং বৃষ্টির বাগড়ায় সিলেট সিটির নির্বাচন অনেকটা নিরুত্তাপ হবে বলে ধারণা করা হয়েছিল। তবে শঙ্কা উড়িয়ে ভোটাররা শেষ পর্যন্ত নির্বাচনকে উৎসবমুখর করে তুললেন। নির্বাচন কমিশনের তথ্যমতে, সিলেট সিটিতে ৪৬ শতাংশ ভোট পড়েছে। আর সেই ভোটের ফলে সিলেট সিটিতে অবস্থান ফিরে পেল আওয়ামী লীগ, বাসিন্দারা পেলেন নতুন নগরপিতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন