News71.com
 Bangladesh
 22 Jun 23, 09:03 AM
 134           
 0
 22 Jun 23, 09:03 AM

বরগুনায় মানববন্ধনে হামলায় সাংবাদিকসহ আহত ৫ ।।

বরগুনায় মানববন্ধনে হামলায় সাংবাদিকসহ আহত ৫ ।।

নিউজ ডেস্কঃ  বরগুনার পাথরঘাটার রুপধন আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে করা মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে দুই সাংবাদিকসহ পাঁচ আহত হয়েছেন। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (২১ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম হাওলাদার। আহতরা হলেন - আহতরা হলো দৈনিক আজকের দর্পন পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম শাকিল (২৮), আব্দুর রাজ্জাক (৪২), মো. সোহাগ( ৪০), মোস্তফা আকন (৫৫) ও মো. নিক্সন পহলান (৪৪)।  

 

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে রুপধন আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের বিরুদ্ধে পেশাগত অসদাচরণ, অর্থনৈতিক অনিয়ম ও নারীদের সঙ্গে অনৈতিক কাজের অভিযোগে স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন অভিভাবক ও স্থানীয়রা। খবর পেয়ে এ ঘটনার সংবাদ সংগ্রহে যান সাংবাদিকরাও। এসময় মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারী ও সাংবাদিকদের ওপর হামলা চালায় প্রধান শিক্ষক গোলাম কবিরের লোকজন। এতে পাঁচজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন