News71.com
 Bangladesh
 22 Jun 23, 08:59 AM
 112           
 0
 22 Jun 23, 08:59 AM

প্রযুক্তির মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ সীমিত রাখতে হবে ।। পরিবেশমন্ত্রী

প্রযুক্তির মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ সীমিত রাখতে হবে ।। পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্কঃ  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, উন্নত দেশে উন্নীত হলে বাংলাদেশে গ্রিনহাইস গ্যাস নিঃসরণের মাত্রা বাড়বে। তাই পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে এর মাত্রা সীমিত রাখতে কাজ করতে হবে। বুধবার (২১ জুন) পরিবেশ অধিদফতরে আয়োজিত ‘বাংলাদেশ: ফার্স্ট বাইএনিয়্যাল আপডেট রিপোর্ট টু দ্য ইউএনএফসিসি’ শীর্ষক প্রকল্পের চূড়ান্ত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘এনডিসিতে উল্লিখিত প্রশমনমূলক কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে হবে। সবাই মিলে জলবায়ু প্রশমন ও অভিযোজনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে।’

 

আগামী ৩০ জুনের মধ্যে ইউএনএফসিসিসি-তে দাখিল করার জন্য ‘বাইএনিয়্যাল আপডেট রিপোর্ট’ প্রস্তুত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই দলিলে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন পরিস্থিতির সামগ্রিক চিত্র; ২০১৩ থেকে ২০১৯ সাল সময়ের জাতীয় গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ইনভেন্টরি এবং প্রশমন কার্যক্রমগুলো তুলে ধরা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন