
নিউজ ডেস্কঃ সিলেট সিটি নির্বাচনের ১৯০ কেন্দ্রের মধ্যে ৫৫ কেন্দ্রের ফল বেসরকারিভাবে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রাপ্ত ফল অনুযায়ী ৫৫ কেন্দ্রে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে এগিয়ে আছেন। তার প্রাপ্ত ভোট ৩৪ হাজর ৫০৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬৮০ ভোট।বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত।
প্রথমে নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটার উপস্থিতি। শেষ পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ৪৬ শতাংশ ভোট পড়ে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।