News71.com
 Bangladesh
 21 Jun 23, 07:26 PM
 114           
 0
 21 Jun 23, 07:26 PM

সেন্টমার্টিন বিক্রি করে ক্ষমতা চাই না ।। শেখ হাসিনা

সেন্টমার্টিন বিক্রি করে ক্ষমতা চাই না ।। শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ  সেন্টমার্টিন বিক্রি করে ক্ষমতা চান না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি কি এবার দেশ বিক্রি করবে? নাকি সেন্টমার্টিন বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসতে চায়? এটা তাকে দিয়ে হবে না। এ ছাড়া কাউকে দেশ বিক্রি করতে দেবেন না বলেও জানান তিনি। বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে সুইজারল্যান্ড ও কাতার সফর শেষে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

বাজার নিয়ন্ত্রণে কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক থাকে সুযোগসন্ধানী। যারা মজুতদারি, কালোবাজারি করে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। খুঁজে খুঁজে বের করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনই সরকারের লক্ষ্য। যারা ভোট ডাকাতি ও গণতন্ত্রহরণ করেছে, তারাই এখন নির্বাচন নিয়ে নানা কথা বলছে। গণতান্ত্রিক ধারা বিনষ্ট করতেই দেশি-বিদেশি অনেকে ঘোট পাকাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন