News71.com
 Bangladesh
 21 Jun 23, 07:25 PM
 110           
 0
 21 Jun 23, 07:25 PM

শুক্রবার সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি ।।

শুক্রবার সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি ।।

নিউজ ডেস্কঃ  সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে শুক্রবার (২৩ জুন) সৌদি আরব যাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রেস নেক্রেটারি জয়নাল আবেদীনের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ খবর প্রকাশ করেছে। রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ও অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং : বিজি ৩৩১) শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ফ্লাইটটি জেদ্দায় অবতরণ করবে। রাষ্ট্রপতি আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন