News71.com
 Bangladesh
 14 Jun 23, 08:14 PM
 144           
 0
 14 Jun 23, 08:14 PM

বিমানবাহিনীতে সর্বাধুনিক বিমান ও সরঞ্জামাদি যোগ হচ্ছে ।। এয়ার চিফ মার্শাল

বিমানবাহিনীতে সর্বাধুনিক বিমান ও সরঞ্জামাদি যোগ হচ্ছে ।। এয়ার চিফ মার্শাল

নিউজ ডেস্কঃ  বিমানবাহিনীতে সর্বাধুনিক বিমান ও সরঞ্জামাদি যোগ হচ্ছে জানিয়ে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আধুনিক বিমানবাহিনীর স্বপ্ন দেখেছিলেন। তার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য এ বাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে তোলা হচ্ছে। বুধবার (১৪ জুন) বাংলাদেশ বিমানবাহিনীর ৮২তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি-২০২৩ কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে যশোরে অবস্থিত বিমানবাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন)-২০২৩ অনষ্ঠানে এসব কথা বলেন বিমানবাহিনী প্রধান শেখ আবদুল হান্নান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম করেন তিনি। পাশাপাশি গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

 

অফিসার ক্যাডেট কাশশাফ মাহবুব লাবিব ৮২তম বাফা কোর্স সেরা চৌকস কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার', অফিসার ক্যাডেট ওয়াসিফ আহাম্মদ উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ এবং অফিসার ক্যাডেট সৈয়দা ফারিহা ইয়াসমিন জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য কমান্ড্যান্টস ট্রফি লাভ করেন। ৮২তম বাফা কোর্স (গ্রাউন্ড ব্রাঞ্চ) এ সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট সৈয়দা ফারিহা ইয়াসমিন ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি' লাভ করেন। এই গ্রীষ্মকালীন সেমিস্টারে ১নং স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিরোচিত হয়ে একাডেমি পতাকা লাভ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন