News71.com
 Bangladesh
 14 Jun 23, 08:12 PM
 157           
 0
 14 Jun 23, 08:12 PM

২২ কোটি টাকার জাল রেভিনিউ স্ট্যাম্পসহ তৈরি চক্রের মূল হোতা গ্রেফতার ।।

২২ কোটি টাকার জাল রেভিনিউ স্ট্যাম্পসহ তৈরি চক্রের মূল হোতা গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ  ঢাকার আশুলিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ কোটি টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরি চক্রের মূল হোতাসহ ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (১৪ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান। খন্দকার আল মঈন বলেন, র‌্যাব ২২ কোটি টাকার অধিক মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প, স্ট্যাম্প তৈরির মেশিন, বিপুল পরিমাণ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। এ সময় জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরি চক্রের মূল হোতা সোহেল কাজীসহ ১০ সদস্যকে আটকও করা হয়েছে।

 

মঈন বলেন, সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, এক শ্রেণির প্রতারক চক্র দীর্ঘদিন ধরে আশুলিয়া বলিভদ্র এলাকায় জাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট স্ট্যাম্প তৈরি করে আসছে। তারা সাধারণ মানুষের কাছে এগুলো বিক্রি করে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত করছে। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব ওই প্রতারক চক্রকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা নজরদারি বাড়ায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন