
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বুধবার (১৪ জুন) দুপুরে বঙ্গভবনে তোশাখানা জাদুঘর পরিদর্শন করেছেন। এসময় তিনি সংস্কারকৃত রাষ্ট্রপতি ভবন বা বঙ্গভবনের ঐতিহাসিক স্থাপনার একটি ভিডিও দেখেন। বঙ্গভবনকে একসময় ‘মানুক হাউস’ বলা হতো। এরপর এটিকে ‘গভর্নর হাউস’ হিসেবে গণ্য করা হয়। ইসলামিক এবং বাংলা স্থাপত্যের সঙ্গে ভিক্টোরিয়ান স্থাপত্যের এক অনন্য সমন্বয়ে নির্মিত এ ভবনটি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির অফিস এবং বাসভবন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সেখানে প্রায় ৩০ মিনিটের অধিক সময় অবস্থান করেন। তিনি তোশাখানার বিভিন্ন কক্ষের স্থাপনা পরিদর্শন করেন।