
নিউজ ডেস্কঃ দেশে কিছু দিন ধরে করোনা সংক্রমণ বাড়ছে। সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ১৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে আরও ১৩৪ জন। শনাক্তের হার ৯ দশমিক ০৪ শতাংশ। আগেরদিন মঙ্গলবার (১৩ জুন) শনাক্ত হয়েছিল ৭১ জন। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬২ শতাংশ। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে এক হাজার ৪৭৮টি। অ্যান্টিজেন টেস্টসহ এক হাজার ৪৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৮ মার্চ দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছিল। এরপর গত ৬৬ দিন মৃত্যুশূন্য থাকার পর গত ২ জুন দুজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। এরপর ৬ জুন আরও একজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। আর গতকাল সোমবার করোনায় আক্রান্ত হয়ে আরও একজন গেলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯ হাজার ৪৫২ জনে। এখন পর্যন্ত করোনা হয়েছেন শনাক্ত ২০ লাখ ৪০ হাজার ৬৮১ জন।