
নিউজ ডেস্কঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর) মনোনীত প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কুয়াকাটার এক আওয়ামী লীগ নেতা। তার নাম মো. শাহ আলম হাওলাদার (৪০)।
তিনি পটুয়াখালীর কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন শাহ আলম। মঙ্গলবার (১৩ জুন) দল থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। ইসলামকে ভালোবেসে নিজের ইচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।